রিফান্ড ও বাতিল নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৭ অক্টোবর ২০২৬
কখন বাতিল করা যায়, কখন টাকা ফেরত পাবেন এবং কীভাবে। কিছু অস্পষ্ট লাগলে আমাদের জানান; তর্কের চেয়ে সমস্যার সমাধানই আমাদের কাছে বড়।
১. ডাক্তারের পরামর্শ
- পরামর্শ শুরুর আগে আপনি বাতিল করলে: পরিশোধিত পুরো টাকা ফেরত।
- ডাক্তার বাতিল করলে বা যোগ না দিলে: পুরো টাকা ফেরত, অথবা চাইলে বিনামূল্যে নতুন বুকিং।
- চিকিৎসা-র কারিগরি ত্রুটিতে পরামর্শ না হলে: পুরো টাকা ফেরত বা বিনামূল্যে নতুন বুকিং।
- আপনি যোগ না দিলে ও বাতিল না করলে: টাকা ফেরত হবে না।
- পরামর্শ হয়ে যাওয়ার পর ফি ফেরতযোগ্য নয়। অসন্তুষ্ট হলে আমাদের জানান, আমরা বিষয়টি দেখব।
২. ওষুধের অর্ডার
- প্যাক হওয়ার আগ পর্যন্ত অর্ডার বাতিল করা যায়। ডেলিভারি চার্জসহ পুরো টাকা ফেরত পাবেন।
- আমাদের ফার্মাসিস্ট আপনার প্রেসক্রিপশন গ্রহণ করতে না পারলে অর্ডার বাতিল হবে এবং পুরো টাকা ফেরত দেওয়া হবে।
- ভুল, ক্ষতিগ্রস্ত বা মেয়াদোত্তীর্ণ পণ্য: ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে জানান (ছবি দিলে ভালো)। আমরা বদলে দেব বা টাকা ফেরত দেব।
- আপনার নিরাপত্তার জন্য সঠিকভাবে ডেলিভারি হওয়া ওষুধ ফেরত নেওয়া হয় না।
- ক্যাশ অন ডেলিভারি: রাইডারকে টাকা দেওয়ার আগে কিছু কাটা হয় না।
৩. টাকা কীভাবে ফেরত দেওয়া হয়
- যেভাবে পেমেন্ট করেছেন সেভাবেই: কার্ড ও অন্যান্য SSLCOMMERZ পেমেন্ট একই কার্ড বা অ্যাকাউন্টে; বিকাশ একই বিকাশ নম্বরে।
- নগদ টাকায় পরিশোধ করলে আপনার দেওয়া নম্বরে বিকাশ বা নগদে ফেরত দেওয়া হয়।
- অনুমোদিত রিফান্ড আমরা ৭ কর্মদিবসের মধ্যে পাঠাই। কার্ডের রিফান্ড দেখাতে আপনার ব্যাংক অনুযায়ী বেশি সময় লাগতে পারে।
৪. কীভাবে চাইবেন
অ্যাকাউন্ট → সাহায্য ও সহায়তা খুলে "পেমেন্ট বা রিফান্ড" বেছে নিন এবং অর্ডার বা বুকিং নম্বর দিন। অথবা ০১৯৭২-৭৪৪৭৮৮ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন, বা chikitsa3@gmail.com-এ ইমেইল করুন।